Saturday, June 13, 2026

বৃহস্পতিতেই রাজ্য জয়েন্টের ফল প্রকাশ, আজই দেখা যাবে উত্তরপত্র!

Date:

Share post:

ভোটের ফল প্রকাশের পর এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (West Bengal Joint Entrance exam result) প্রকাশিত হওয়ার পালা। বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে একদিন আগেই অর্থাৎ বুধবারই চূড়ান্ত উত্তরপত্র দেখার সুযোগ রয়েছে পরীক্ষার্থীদের।

৬ তারিখ দুপুরে রেজাল্ট আউট হলেও অনলাইনে তা দেখার জন্য পরীক্ষার্থীদের আরও দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB) অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। হোমপেজে ‘WBJEE’ ট্যাব আছে। সেখানে ক্লিক করলে নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে ‘WBJEE 2024 Results’-র লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে। সেখানে তথ্য দিয়ে লগইন করলেই স্ক্রিনে রাজ্য জয়েন্ট পরীক্ষার ‘র‍্যাঙ্ক কার্ড’ দেখাবে। গত ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়েছিল। তারপর গত ৭ মে ‘Provisional Answer Keys’ প্রকাশ করেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। বিভ্রান্তি এবং ঝামেলা এড়াতে উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছিল।সেই পর্ব মিটে যাওয়ার প্রায় এক মাস পরে আজ চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘Final Answer Keys’ দেখলেই কত নম্বর পেতে চলেছেন তার একটা ধারণা আজই পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...