Friday, May 8, 2026

দেশের সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারি! মোদি-শাহকে ধুয়ে তদন্তের দাবি রাহুলের

Date:

Share post:

ভোটের ফলাফল ঘোষণার দিন শেয়ার বাজারে ব্যাপক হারে ধস নামার ঘটনায় এবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে (Narendra Modi and Amit Shah) নিশানা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন সাম্প্রতিককালের অন্যতম মেগা স্ক্যাম এই শেয়ার মার্কেটের পতন (Share market downfall)। নির্বাচন (Loksabha Election) শেষ হওয়ার পর এক্সিট পোল (Exit Poll) প্রকাশ্যে আসতেই চড়চড়িয়ে উত্থান হয়েছিল শেয়ার বাজারে। কিন্তু ফলাফলের দিন সকাল থেকেই সূচক পড়তে থাকে।বিনিয়োগকারীদের বেশি করে শেয়ার কেনার পরামর্শ দিয়েছিলেন মোদি-শাহ। তাই গোটা ঘটনা সঙ্গে একটা বিরাট বড় দুর্নীতি জড়িয়ে আছে বলে কংগ্রেসে দাবি করা হয়েছে। এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের প্রয়োজন বলেও জানান রাহুল (Rahul Gandhi)।

লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ তথা সম্পূর্ণ হতে না হতেই চারিদিকে প্রচার করা হয় যে এবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এক্সিট পোলের রিপোর্টে কার্যত মানুষকে বিশ্বাস করানো হয় যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে পদ্ম শিবির। পুরোটাই যে গেম প্ল্যান এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল আজ সেই তথ্য ফাঁস করেন রাহুল। তিনি বলেন, “এই প্রথমবার দেখলাম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা শেয়ার বাজারে বিনিয়োগ করা নিয়ে কথা বলছেন। কিন্তু কেন পাঁচ কোটি বিনিয়োগকারীকে শেয়ার কেনার পরামর্শ দিলেন তাঁরা?” এখানেই শেষ নয় মোদি এমন সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন যার মালিকের বিরুদ্ধে সেবির তদন্ত চলছে। আর এই জায়গা থেকেই মেগা স্ক্যান নিয়ে সুর চড়ান সোনিয়া- পুত্র। ভুয়ো বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও সরাসরি দাবি করেন রাহুল। এক্সিট পোলের ভিত্তিতে এই সাধারন মানুষ শেয়ার কিনেছিলেন যার ফলে ৩০ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে আর মুনাফা পেয়েছে বিজেপি। অবিলম্বে এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্ত হওয়া দরকার বলে এদিন কংগ্রেসের তরফে দাবি তোলা হয়।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...