Thursday, May 7, 2026

বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারলেন জওয়ান! হতবাক হবু সাংসদ 

Date:

Share post:

বিজেপির সাংসদ হিসেবে ইনিংস শুরু করার আগেই ভারতীয় জওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই মাণ্ডির হবু সাংসদকে সপাটে ‘চড়’ মারলেন এক মহিলা জওয়ান! কিন্তু কেন? সূত্রের খবর একুশ সালে দিল্লির রাজপথে মাসখানেক ধরে চলা পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন বলি অভিনেত্রী। তার জেরেই তিন বছর পর থাপ্পড় খেলেন বিজেপি নেত্রী।

কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। নরেন্দ্র মোদি -অমিত শাহকে তুষ্ট করতে কৃষক আন্দোলন নিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ও বলতে ছাড়েননি তিনি। শুধু তাই নয়, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন মোদি তখন তিনি কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন। কঙ্গনার (Kangana Ranaut)বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের একাংশ বেশ অসন্তুষ্ট ছিলেন। অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল । পাঞ্জাবে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কঙ্গনাকে। এমনকি তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কৃষকরা। এবার সেই রাগের জেরেই কঙ্গনাকে সপাটে চড় মারলেন এক মহিলা জওয়ান।

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...