Sunday, May 31, 2026

চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল, সংবর্ধনায় তিন প্রধান

Date:

Share post:

ভারতের প্রাক্তন ফুটবলার সুনীল ছেত্রী। হ্যাঁ, আজ থেকে এটাই লেখা হবে সুনীলের সামনে। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ কোয়ালিফার্স ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয় । আর এই ম্যাচেই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিল সুনীল। ম্যাচ শেষে আবেগে ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এটাই ছিল সুনীলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচে নামলেন, গোটা ৯০ মিনিট নিজেকে আজও প্রমাণে ছিলেন তিনি। তবে গোলটা হল না, গোলশূন্য ভাবেই শেষ হল ভারত-কুয়েত ম্যাচ। আর ম্যাচ শেষে আবেগে ভাসলেন সুনীল। কান্নায় ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ম্যাচ শেষে হাত জোরো করে গোটা মাঠ ঘুরলেন তিনি। আরও একবার মন জয় করলেন তিনি। এরপর সতীর্থরা দিলেন সম্মান। ক্যাপ্টেনকে দিলেন গার্ড অফ অনার। সেই মুহুর্তে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না সুনীল। কানায় ভেঙে পরেন ভারতের প্রাক্তন অধিনায়ক । সামাল দেন সতীর্থ গুরপ্রীত সিং সান্ধু। এরপর হাত জোর করে মাঠ ছাড়ানে সুনীল।

এদিকে ম্যাচ শেষে সুনীলকে সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের মন্ত্রি ফিরাদ হাকিম। সুনীলকে বিশেষ সম্মান দেয় বাংলার তিন প্রধান। ফুল, মিষ্টি, ইলিশ মাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।

আরও পড়ুন- দেশের জার্সি গায়ে সুনীলের বিদায়ী ম্যাচে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর


Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...