Sunday, June 21, 2026

নিরাপত্তা শিকেয়! ভোট মিটতেই সংসদ ভবনের বাইরে আটক ৩ সন্দেহভাজন

Date:

Share post:

যত কাণ্ড সংসদে। ফের সংসদের (Parliament) নিরাপত্তা (Security ) নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। শুক্রবার সাতসকালে সংসদ ভবনের বাইরে তিন সন্দেহভাজনকে আটক করল সিআইএসএফ (CiSF)। তাদের থেকে জাল আধার কার্ড (Aadhar card) উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে আগামী ৯ জুন শপথগ্রহণ অনুষ্ঠান। আর সেই মতো শুক্রবার এনডিএ-র বৈঠকের কয়েক ঘণ্টা আগে ৩ সন্দেহভাজনকে আটকের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয় ৩ সন্দেহভাজনকে। দিল্লি পুলিশ তাঁদের আটক করে এবং পরে তাদের সিআইএসএফের হাতে তুলে দেয়। এদিকে ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট ও আধার কার্ড। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আচমকা কী উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাঘুরি করছিল বা নেপথ্যে কোনও কারণ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজই আদালতেও পেশ করা হবে বলে খবর।

শুক্রবারই সংসদের সেন্ট্রাল হলে বৈঠক রয়েছে এনডিএ-র। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থেকে শুরু করে নবনির্বাচিত সাংসদ, পুরনো মন্ত্রিসভার সদস্য -সকলেই এই বৈঠকে যোগ দেবেন। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি ও বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বরা। তার আগেই এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, গত বছর সংসদে প্রতিবাদ দেখাতে ঢুকে পড়েছিল কয়েকজন। স্মোক ক্যান নিয়ে তারা সংসদের ওয়েলে ঝাঁপিয়ে পড়ে। তখনো অশান্ত হয়ে ওঠে সংসদ।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...