Thursday, April 23, 2026

লকেট হারতেই “পিণ্ডদান”, “মাথা ন্যাড়া”! প্রায়শ্চিত্ত হুগলির বিজেপি কর্মীদের

Date:

Share post:

এ যেন পাপের প্রায়শ্চিত্ত! বিজেপির প্রার্থী তথা গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায় হেরে যাওয়ার খুশিতে পিণ্ডদান সহ মাথা ন্যাড়া করলেন দুই প্রাক্তন বিজেপি কর্মী।

এই দুই বিজেপি কর্মী দলবল নিয়ে ত্রিবেণী ঘাটে গিয়ে মাথা ন্যাড়া করেছেন। বিক্ষুব্ধ দুই বিজেপি কর্মী হলেন শ্যামাকান্ত দাস ও নিমাই সানা। এরমধ্যে নিমাইবাবু বিজেপির সমর্থক ছিলেন। আর শ্যামাকান্তবাবু গত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে পঞ্চায়েত ভোটে বিজেপির প্রতীকে লড়েছিলেন। লোকসভা নির্বাচনের শুরুর দিকে তিনি দলীয় আলোচনা সভায় তদানীন্তন বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করে দলের রোষে পড়েন। তারপরেই দলত্যাগ করেন তাঁরা।

এবার হুগলি থেকে বড় ব্যবধানে তৃণমূলের তারকা প্রার্থী রচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন লকেট। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে, তৃণমূল নিজেদের সংগঠনের জোরে যেমন নিজেদের প্রার্থীকে জিতিয়ে এনেছেন, ঠিক একই ভাবে বিজেপির একটি অংশ এবার লকেটের সঙ্গে ছিল না। তাই এই বিরাট ব্যবধান।

আরও পড়ুন- ভোট মিটতেই ফের ‘নোংরা রাজনীতি’ মোদির! সংসদ ভবনের সামনে থেকে সরল গান্ধী মূর্তি, ক্ষুব্ধ বিরোধীরা 


 

 

Related articles

ন’বছর আগের লেখায় কেন কবি শ্রীজাতের নামে গ্রেফতারি পরোয়ানা!

ইয়ার্কি হচ্ছে এটা ? ঠাট্টা তামাশা চলছে ? শ্রীজাত একটা কবি। তাঁকে গ্রেফতার করবেন? তিনি কি খুন করেছে?...

নির্বাচনের মুখে ‘কবি-কণ্ঠ’ দমনে মরিয়া কমিশন ও দিল্লি! হার্ভার্ড থেকে প্রতিবাদ কবি সুবোধ সরকারের

গণতন্ত্রের উৎসবের নামে রাজ্যে কি তবে জরুরি অবস্থার অঘোষিত মহড়া শুরু হল? প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগের দিন...

গুগল সার্চ ট্রেন্ডে সবাইকে ছাপিয়ে মমতা-অভিষেক: মোদি-শাহ-শুভেন্দু ত্রয়ী ধরাশায়ী

এ যেন কার্যত ভোটের আগেই ভোটের ফল। প্রথম দফা নির্বাচনের আগেই পিছিয়ে পড়লেন মোদি-শাহ। বাংলার জনগণের মন থেকে...

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...