Friday, May 1, 2026

বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়, বাগজোলা খাল থেকে উদ্ধার ‘মৃতের হাড়’!

Date:

Share post:

বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের (Bangladesh MP Anwarul Azim murder) মৃত্যুর এক মাস পর উদ্ধার হল সাংসদের হাড়! চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার ভাঙ্গরের উত্তর কাশীপুরের বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড় উদ্ধার হয়েছে বলে সিআইডি (CID) সূত্রে জানা গেছে। যদিও উদ্ধার হওয়া দেহাবশেষ আনোয়ারুল আজিমের কিনা সে বিষয়ে নিশ্চিত হতে হাড়ের ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ টেস্ট (DNA Test) করা হবে। সনাক্তকরণের জন্য কলকাতায় আসছেন সাংসদ কন্যা।

নিউটাউনের ফ্ল্যাটে নৃশংস ভাবে খুন হন আনোয়ারুল আজিম। শুক্রবার অন্যতম মূলচক্রী সিয়াম হোসেনকে (Siyam Hossain) গ্রেফতার করার পর আজ রবিবার তাঁকে নিয়েই অভিযানে নামে সিআইডি। উদ্ধার কাছে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকা দিয়ে বয়ে চলা বাগজোলা খালে নামেন সিআইডির আধিকারিকেরা। সূত্রের খবর, সেখানেই একটি ঝোপের পাশে উদ্ধার হয় বেশ কিছু হাড়গোড়।হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই। যদিও তা আনোয়ারুল আজিমেরই কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে নিউটাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে কিলো পাঁচেক ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। এবার খাল থেকে উদ্ধার হওয়া হাড় পরীক্ষা করে দেখা হবে।

 

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...