Friday, March 13, 2026

রানিগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াই

Date:

Share post:

সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের সঙ্গে গুলির লড়াই। রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ড এ ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা । এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আট জনের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতরে ঢোকে। দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে ১০-১৫ মিনিট ধরে লুটপাট চালায়।

এটা ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের উদ্দেশ্যে গুলি চালালে পাল্টা ডাকার দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশের ছোড়া গুলিতে ডাকাত দলের একজন আহত হয়। যদিও দ্রুতগতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গিয়েছে। কাউকেই এখনও পর্যন্ত ধরা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হিন্দি ভাষাভাষী ৮ জন যুবক হঠাৎ করেই ঢুকে এই ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ডাকাত দলের হদিশ পেতে চেষ্টা করছে পুলিশ।তবে দিনে দুপুরে এ ধরনের ডাকাতির ঘটনায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জের বাজার এলাকায়।প্রসঙ্গত, গত বছর পুরুলিয়া শহর এবং রানাঘাটে এই সংস্থারই দু’টি সোনার দোকানে কার্যত একই ভাবে ডাকাতির ঘটনা ঘটে। বছর ঘুরতেই এ বার একই ঘটনা রানিগঞ্জে।





spot_img

Related articles

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...