Monday, May 18, 2026

”বন্ধু বলেই তার সবটা ভালো নয়…”! এবার সোহম নিয়ে মুখ খুললেন দেব

Date:

Share post:

দু’জনেই টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। দু’জনেই আবার শাসক দল তৃণমূলের টিকিটে জয়ী জনপ্রতিনিধি। দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কটাও দারুণ! বলা যায় দু’জন খুব ভালো বন্ধু। এবার বন্ধু সোহমকে নিয়ে মুখ খুললেন দেব। বললেন, “বন্ধু বলেই তার সবটা ভালো নয়…”!

ঘটনা ঠিক কী? সম্প্রতি নিউটাউনের একটি রেস্টুরেন্টে শুটিং চলাকালীন তুমুল বিতর্ক জড়িয়ে পড়েন সোহম। সামান্য পার্কিং করা নিয়ে বচসা থেকে সোহমের বিরুদ্ধে রেস্তোরাঁ মালিককে মারধর করার অভিযোগ ওঠে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম।

এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব। শুধু জন প্রতিনিধি নন, যে কোনও মানুষেরই এরকম ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য ঘাটালের সাংসদের। দেব বলেন, ”সোহম অত্যন্ত বুদ্ধিমান ছেলে, আমার বন্ধুও। কিন্তু বন্ধু বলেই তার সবটা ভালো তেমনটা নয়। আমি যেদিনই শুনেছি, সেদিনই ওকে ফোনে যা জানানোর জানিয়েছিলাম। সংবাদমাধ্যমের সামনেও একই মত প্রকাশ করি। আমি মনে করি সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত।”

 

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...