Wednesday, May 13, 2026

রানিগঞ্জ ডাকাতিতে গ্রেফতার আরও ১; উদ্ধার সোনা, নগদ

Date:

Share post:

রানিগঞ্জের ডাকাতির ঘটনায় আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃত সুরজ কুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় এই ডাকাতির অন্যতম চক্রী সোনু সিং-কে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত সোনুও বিহারের বাসিন্দা। সোনুর কাছ থেকে প্রচুর সোনার গয়না ও নগদও উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ঝাড়খণ্ডের গিরিডির কাছ থেকে ডাকাতদলের অপহরণ করা গাড়ি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতির দিন পুলিশের গুলিতে জখম ছিল সুরজ সিং। ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার থেকেই জানা যায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরেক আহত দুষ্কৃতি সোনু। এরপরই ধানবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হানা দিয়ে সোনুকে গ্রেফতার করা হয়। তার কোমরের উপরে গুলি লেগেছিল।

মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয় সোনুকে। তবে আহত থাকায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। ধৃতের কাছ থেকে বেশ কয়েক রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে। সেই থেকেই পুলিশের অনুমান সোনুই এই ডাকাতির মাস্টারমাইন্ড।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...