Monday, March 16, 2026

অবশেষে গরমের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি, জামাইষষ্ঠীতেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

জামাইষষ্ঠীতে বড়সড় হাওয়া বদলের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হতে পারে বৃষ্টি। তবে বুধবারও যে অস্বস্তিকর গরম থাকতে পারে শহর কলকাতায় (Kolkata) তার এদিনও স্পষ্ট করেছে হাওয়া অফিস। তবে এদিন বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনাও কম।

এদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই গরমের জন্য অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় এদিন রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের মতো অস্বস্তিকর অনুভূতি হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে হতে পারে ঝড়-বৃষ্টি। শুক্রবার ঝড়-বৃষ্টি বাড়তে পারে।
বুধবার বিকেল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।

বুধবার সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। তবে এদিন বিকেলের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর। আর বৃহস্পতিবার থেকেই কলকাতা -সহ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

তবে বুধবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...