Wednesday, June 24, 2026

নতুন ক্লাব কমিটি ঘোষণা ইস্টবেঙ্গলের, প্রেসিডেন্ট ও সচিব পদেও বদল

Date:

Share post:

নতুন ক্লাব কমিটির ঘোষণা করল ইস্টবেঙ্গল। বুধবার সাংবাদিক বৈঠক করে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নতুন কার্যকরি কমিটির ঘোষণা করে। এই কমিটিতে এলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। পাশাপাশি দলের প্রেসিডেন্ট ও সচিব পদেও বদল এল। দীর্ঘদিন পর ক্লাবের সচিব পদ থেকে সরে দাঁড়ালেন কল্যাণ মজুমদার। পাশাপাশি ক্লাবের নতুন সভাপতি হলেন ব্যবসায়ী মুরারীলাল লোহিয়া।

প্রণব দাশগুপ্ত সভাপতি পদ ছাড়লেও তিনি ক্লাবের মুখ্য পরামর্শদাতা হিসেবে রইলেন। সচিব পদে কল্যাণ মজুমদারের জায়গায় এলেন রূপক সাহা। সহ সচিব পদে এতদিন তিনি দায়িত্ব সামলিয়েছেন। এবার তিনি সচিব হলেন।
এছাড়াও সহ সভাপতি পদে বসলেন অজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগড়ি, শুভাশিস চক্রবর্তী, রাহুল টোডি, কল্যাণ মজুমদার। ক্লাবের ফুটবল সচিব করা হয়েছে সৈকত গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেট সচিব হলেন সঞ্জীব আচার্য। হকি, অ্যাথলেটিক, টেনিস ও মাঠ সচিব হলেন যথাক্রমে প্রবীর কুমার দফাদার, পার্থ প্রতীম রায়, ইন্দ্রনীল ঘোষ, রজত গুহ।কার্যকরী সমিতিতে রয়েছেন- ঝুলন গোস্বামী, সুবীর গঙ্গোপাধ্যায়, সন্তোষ ভট্টাচার্য, দীপ্তেন্দু মোহন বসু, সিদ্ধার্থ সরকার, দেবব্রত সরকার, বীরেন্দ্র কুমার সাহা, দীপঙ্কর চক্রবর্তী, বিশ্বজিৎ মজুমদার, তপন রায়, সুমন দাশগুপ্ত, অরিত্র রায়চৌধুরি, তমাল ঘোষাল, বেণীমাধব ভট্টাচার্য, মানব পাল, শুভাশিস দাশগুপ্ত, সরোজ ভট্টাচার্য, মলি গঙ্গোপাধ্যায়, দেবাশিস বসু, বিকাশ দত্ত ও বিপ্লব পাল।

দেবব্রত সরকার জানান, চার বছরের ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইমামি ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফল করছে। এবার দলটা আরও শক্তিশালী তৈরি করাই লক্ষ্য। গতবার দল সাফল্য পেয়েছে, এবার সেটাকে ধরে রাখতে চান তাঁরা।

এছাড়াও সহ সভাপতি পদে বসলেন অজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগড়ি, শুভাশিস চক্রবর্তী, রাহুল টোডি, কল্যাণ মজুমদার।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...