Wednesday, May 13, 2026

অবসরের পরেই অন্য ভূমিকায় সুনীল

Date:

Share post:

সদ্য প্রাক্তন হয়েছেন। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত ম্যাচের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল ছেত্রী। অবসর নেওয়ার পরই নতুন দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে জুটি বাঁধবেন ভারতের আরেক প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সঙ্গে। বাইচুং ভুটিয়ার সঙ্গে জুটি বেঁধে ইউরো কাপে ধারাভাষ্য দেবেন সুনীল। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ।

এই নিয়ে সুনীল বলেন, “ ইউরো ২০২৪ দরজায় কড়া নাড়ছে। ধারাভাষ্যকারদের প্যানেলের অংশ হতে পেরে খুব ভাল লাগছে। বিভিন্ন বিশেষজ্ঞ প্যানেলিস্টরাও থাকবেন। ফলে ফুটবলপ্রেমীরা শুধু প্রতিযোগিতা উপভোগ করবেন তা-ই নয়, ফুটবলকে আরও ভাল ভাবে বুঝতে পারবেন।“

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন সুনীল। যুবভারতিতে ভারত-কুয়েত ম্যাচে অবসর সুনীল। যদিও সেই ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠে কী বললেন রোহিত?

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...