Wednesday, May 27, 2026

রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের রূপরেখা সাজাতে শুক্রেই বৈঠক কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এখন সুষ্ঠুভাবে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Assembly by Election) সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের সময় যাতে নিরাপত্তা জড়িত কোন সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মোতায়েন সংক্রান্ত বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন (EC)। শুক্রবারেই বিধানসভা উপনির্বাচনের রূপরেখা তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। উল্লেখ্য আগামী ১০ জুলাই অন্যান্য রাজ্যের সঙ্গে রাজ্যের চার বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলায় উপনির্বাচন হবে। এই চার কেন্দ্রের জন্য এখনও পর্যন্ত ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

Related articles

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...