Saturday, March 7, 2026

জল্পনার অবসান, লাল-হলুদে দিমিত্রিওস

Date:

Share post:

জল্পনার অবসান । দিমিত্রিওস ডায়ামান্টাকোসকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল এফসি। দুবছরের জন্য চুক্তি করা হয়েছে গত আইএসএলের সোনার বুট জয়ী ফুটবলারের সঙ্গে। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিওস । ১৩ টি গোল করেছিলেন তিনি।

লাল-হলুদে দিমিত্রিওস যোগ দেওয়ায় দলের শক্তি বাড়ল মনে করছেন লাল-হলুদের হেডকোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, “ দিমিত্রি ভারতীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। ওর অন্তর্ভুক্তি আমাদের দলের শক্তি বাড়াবে। আমাদের সঙ্গে দিমিত্রি কথাবার্তা হয়। ওর কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু শেষমেশ আমাদের প্রজেক্ট শুনে ও ইস্টবেঙ্গলে সই করে।” লাল-হলুদে সই করে উচ্ছ্বসিত দিমিত্রি নিজেও। তিনি বলেন , “ এশিয়ায় ইস্টবেঙ্গলের ফ্যান বেস অন্যতম সেরা। বিশাল সংখ্যক ভক্ত-অনুরাগীদের সামনে খেলতে আমি একপ্রকার মুখিয়ে রয়েছি। আমি নিজের সেরাটা দেব। ইস্টবেঙ্গল যাতে আরও সাফল্য পায়, সেই চেষ্টাই আমি করব। ভক্ত-অনুরাগীদের খুশি করব বলেই আশা রাখি।”

গত মরশুমে দিমিত্রিওস ১৬ ম্যাচে ১৩ গোল করেছেন । জিতেছিলেন গোল্ডেন বুটও। ইস্টবেঙ্গলে রপাশাপাশি তাঁকে সই করানোর দৌড়ে অনেকদিন ধরেই এগিয়ে ছিল। পাশাপাশি লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও।

আরও পড়ুন- বিশ্বকাপে ব্যর্থ বিরাট, কী বললেন গাভাস্কর ?


spot_img

Related articles

আপনাকে বিজেপি ব্যবহার করছে! দ্রৌপদীর অনুযোগের পাল্টা ধুয়ে দিলেন মমতা

”আমি দুঃখিত কিন্তু বলতে বাধ্য হচ্ছি, ম্যাডাম, আপনাকে বিজেপি ব্যবহার করছে”- ধর্মতলার ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগের...

কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবিরকে ছড়ার ছন্দে তুলোধনা দেবাংশুর

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে ধরনার দ্বিতীয় দিনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু...

লজ্জা! জাপানের কাছে ১১ গোল হজম ভারতীয় মহিলা দলের

কল্যাণ চৌবের আমলে ভারতীয় ফুটবলের কলঙ্কের নতুন অধ্যায় সংযোজিত হল। এএফসি উইমেন্স এশিয়ান কাপে (AFC Women's Asian cup)...

বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের

বাংলা-বিরোধী কেন্দ্রীয় সরকারের SIR-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে ধর্মতলায় ধর্না...