Friday, May 15, 2026

রেকর্ড ব্যবধানে জয়: দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ডায়মন্ড হারবারের সাংসদের

Date:

Share post:

শুরুটা হয়েছিল প্রায় একবছর আগে নবজোয়ার যাত্রা দিয়ে। তারপর প্রায় তিনমাস লোকসভা নির্বাচনের প্রচার পর্ব। বাংলার উত্তর থেকে দক্ষিণে চষে বেড়িয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষের কাছে তাঁর আবদার ছিল, রেকর্ড মার্জিনে জেতানো। ভোটাররা কথা রেখেছেন। এখনও পর্যন্ত বাংলার ভোটে রেকর্ড মার্জিনে জিতেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক। শুক্রবার, ডায়মন্ড হারবারের আমতলায় দলীয় কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।লোকসভার প্রচারে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) গিয়ে অভিষেক শুধু বলেছিলেন, “আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। পরিবারের লোকেদের কাছে কেউ ভোট চায় না। সারা বছর আপনাদের সুখে-দুঃখে আপনাদের ঘরের ছেলে পাশে থাকে। তাই আলাদা করে ভোট চাওয়ার দরকার নেই।“ বরাবরই নিজের কেন্দ্রের প্রতি অত্যন্ত যত্নশীল অভিষেক। কোভিড থেকে আমফান-যশ, এমনকী সাম্প্রতিক রেমালের সময়ই নিজের কেন্দ্রের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অভিষেক। এমনতী তৃণমূল সুপ্রিম পর্যন্ত বলেন, “অভিষেক যা নিজের কেন্দ্রের জন্য করে, আমি ওকে জিজ্ঞাসা করি তুই পারিস কী করে!” ভোটের ফল বেরোর পরে দেখা যায়, ৭ লক্ষ ১০ হাজারের কিছু বেশি ভোটে রেকর্ড ব্যবধানে জয়ের গড়ে তৃতীয়বারের জন্য সংসদে যাচ্ছেন অভিষেক। এদিন বিকেল ৪টের কিছু পরে তিনি আমতলায় পৌঁছন তিনি। তার আগে থেকেই সেখানে উপচে পড়ে ভিড়। জেলার সমস্ত প্রান্ত থেকে মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মাথা, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সকল সদস্য-সহ কাতারে কাতারে কর্মীরা আসেন অভিষেককে শুভেচ্ছা জানাতে। প্রায় সকলের হাতেই ছিল ফুলের তোড়া। কারও হাতে আবার ছবি। কেউ এনেছিলেন উত্তরীয়। মিষ্টি নিয়েও হাজির হন কেউ কেউ।

দলীয় কার্যালয়ে সকলের সঙ্গেই কুশল বিনিময় করেন অভিষেক। হালকা চালে ভোট-পর্ব নিয়ে কিছু আলোচনা হয়। মাসখানেক বাদে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে ৭টি বিধানসভা এবং পুর এলাকা রয়েছে তার ভোটের ফল নিয়ে পর্যালোচনা করবেন অভিষেক। একইসঙ্গে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে উন্নয়নের রোড-ম্যাপ তৈরি করবেন তৃমূল সাংসদ। তার আগে এলাকা ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরে নেবেন। এই কেন্দ্রে বিপুল জয় ও কর্মীদের নিরলস পরিশ্রমের পরে এদিন গোটা সময়টাতেই ছিল অন্য মেজাজ। সকলকে মিষ্টিমুখও করান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।





Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...