Thursday, May 14, 2026

ঈদে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন, মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী

Date:

Share post:

উৎসবের সময় যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। ঈদের (Eid) সময় রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পুলিশি (Police) বন্দোবস্ত করা হচ্ছে মহানগর জুড়ে। রুখতে রবিবার থেকেই রাস্তায় থাকবে বাড়তি পুলিশ বাহিনী। কলকাতার (Kolkata) মিশ্র এলাকায় পুলিশকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।পাশাপাশি নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান, জামা মসজিদ এবং রেড রোডের মতো স্থানে বাড়তি নিরাপত্তা থাকবে। উর্দিধারী পুলিশের পাশাপাশি চলবে সাদা পোশাকে নজরদারি। ঈদের নামাজ উপলক্ষ্যে বড় জমায়েত হয় এমন মসজিদে ২ জন করে DC নিরাপত্তার দায়িত্বে থাকছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে পুলিশ (Police) পিকেট।

অপ্রীতিকর ঘটনা রুখতে ঈদের দিন শহরের

  • স্পর্শকাতর এলাকাগুলিতে ৫৮টি পিসিআর ভ্যান টহল দেবে।
  • দিনরাত মিলিয়ে শহরে ২৮টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১৩টি কুইক রেসপন্স টিম, ৫৫টি মোটর সাইকেল টহল দেবে।
  • পার্ক, চিড়িয়াখানা, শপিং মল, নিউ মার্কেট ও সায়েন্স সিটির মতো জনবহুল স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
  • আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের ৯টি জায়গায় অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে।






Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...