Sunday, April 26, 2026

ছত্তিশগড়ের পর ঝাড়খণ্ড! সোমবার সাতসকালে ৪ মাওবাদীকে খতম পুলিশের, গ্ৰেফতার আরও ২

Date:

Share post:

মাওবাদী দমনে এবার কড়া পদক্ষেপ ঝাড়খণ্ড পুলিশের (Jharkhand Police)। দুদিন আগে ছত্তিশগড়ে (Chattisgarh) ৮ মাওবাদীকে খতমের খবর সামনে আসে। সোমবার সাতসকালে ঝাড়খণ্ডে ৪ মাওবাদীকে খতম করল সে রাজ্যের পুলিশ। সূত্রের খবর এদিন সকালে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। তাতেই খতম হয়েছে ৪ জন। পাশাপাশি ২ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে ঝাড়খণ্ড পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের টন্টো এবং গোইলকেরা এলাকায় কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে বলে এদিন সকালে খবর আসে । সেই প্রেক্ষিতেই গোপন অভিযান চালানো হয়। তবে এদিন যেতেই লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিতে পুলিশবাহিনীর ওপর হামলা চালায়, শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি একজন মহিলা মাওবাদী নেত্রী-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র।

তবে মাওবাদীদের খতম করা হলেও এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। আরও কয়েকজন মাওবাদীর সেখানে লুকিয়েও থাকার আশঙ্কা করছে পুলিশ। উল্লেখ্য গত ১৫ জুন ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় ৮ মাওবাদীকে খতম করা হয়েছিল। আইটিবিপির ৫৩ ব্যাটালিয়ান মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স এই অভিযান চালায়।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...