Wednesday, May 13, 2026

বড় ঘোষণা করতে চলেছে EIMPA: কমছে হলে সিনেমা প্রদর্শনের রেট

Date:

Share post:

বাংলার সিনে শিল্পের সঙ্গে জড়িতদের জন্য সুখবর। কমছে সিনেমা হলে প্রদর্শনের রেট। EIMPA-র তরফে এই বুধবার, এই ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে এই দাবি করছিলেন পরিবেষকরা। সেই দাবি এবার মেনে নেওয়া হচ্ছে। এতে বাংলা সিনেমা (Cinema) শিল্প চাঙ্গা হবে।বুধবার, বাংলা সিনেমা শিল্পের উন্নয়নে বিরাট ঘোষণা হতে চলেছে। কমছে সিনেমা হলে প্রদর্শনের রেট। এখন একটা হলে (Hall) একটি করে শো ৭ দিনের জন্য ৭ হাজার টাকা নেওয়া হয়। সেটা এখন কমিয়ে করা হচ্ছে মাত্র ২১০০টাকা। অর্থাৎ দিন প্রতি খরচ হাজার টাকা থেকে কমে হচ্ছে ৩০০টাকা। সিনেমা শিল্পের জন্য এটি নিঃসন্দেহে বিশাল উৎসাহ ব্যাঞ্জক। কারণ এর জেরে কমতে পারে টিকিটের দাম। ফলে ফের সিনে-প্রেমীরা হলমুখী হবেন বলে আশা। একই সঙ্গে কমবে একটি ফিল্মের পরিবেশনার খরচ। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যেও খুশির খবর। বুধবার, এই বিষয়ে সাংবাদিক বৈঠক ডেকেছে EIMPA। সেখানে প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত আর কী কী ঘোষণা করেন- সেদিকেই তাকিয়ে সিনে-মহল।




Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...