Friday, March 20, 2026

জালিয়াতির আশঙ্কায় ২০২৪ ইউজিসি-নেট পরীক্ষা বা.তিল করল NTA

Date:

Share post:

দেশ জুড়ে নিট পরীক্ষা নিয়ে বিতর্কের মাঝেই এবার ইউজিসি নেট পরীক্ষা বাতিল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল NTA। পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে।

গতকাল অর্থাৎ ১৮ জুন দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলো নির্বাচনের জন্য ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়। সারা দেশে ৩১৭ শহরে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসে। এনটিএর পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট। এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়। প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কলে পরীক্ষা নিয়ে হবে তা পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন- মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি! পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের

 

 

v>

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...