Wednesday, June 24, 2026

বারাসতে গণপিটুনির ঘটনায় এবার গুজব মোকাবিলায় নামল পুলিশ

Date:

Share post:

শিশুচুরির গুজবের জেরে বুধবার থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বারাসত (Barasat, North 24 Parganas)। এই ঘটনায় অভিভাবকদের সঙ্গে কথা বলতে তৎপর পুলিশ। এদিন সকাল থেকেই শহরের প্রতিটি স্কুলের সামনে বসেছে পুলিশ পিকেট। বারাসতের কাজিপাড়ায় একটি বালককে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ছেলেধরার গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। সমাজমাধ্যমে বিভিন্ন ভুয়ো পোস্টের মাধ্যমে তা অশান্তি বাড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। বুধবার বারাসতের সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে ছেলেধরা গুজব ছড়ানোর জেরে এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া এই বিষয়ে আগেই সকলকে সতর্ক করে প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছিলেন। আজ সরাসরি অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা।

সমাজমাধ্যমে বেশ কিছু ভুয়ো তথ্য ঘোরাফেরা করছে। এক তরুণী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে আরও জোরকদমে পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেছে পুলিশ। শিশু চুরির গুজব নিয়ে সকলের সঙ্গে কথা বলার পাশাপাশি লিফলেট বিলি করাও চলছে। ঘটনাস্থলে হাজির স্বয়ং পুলিশ সুপার।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...