Sunday, April 26, 2026

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের দিনবদল, উত্তরে জারি সর্তকতা

Date:

Share post:

বৃহস্পতিবার প্রাক বর্ষার বৃষ্টি ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ (South Bengal weather)। শুক্রবারও দেখা মিলবে কি বারিধারার? হাসফাঁস করা গরম থেকে সামান্য মুক্তি। এক ধাপে নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং লাগোয়া রাজ্য বিহারের কিছু অংশে পৌঁছেছে। আগামী ৪৮ ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয় থাকার কারণে বৃষ্টির পূর্বাভাস মিলেছে। যদিও দক্ষিণে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

হাওয়া অফিস জানিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি বাড়বে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে বর্ষা এসেছে এ কথা বলতে নারাজ আবহাওয়াবিদরা। আরও দু তিন দিন সময় লাগবে বলে খবর। বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে প্রাণ গেল দুজনের। একজন গড়বেতার। অন্যজন মেদিনীপুর সদর ব্লকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব‌্যক্তিরা হলেন যথাক্রমে তারাপদ মাইতি(৩৮) ও লক্ষ্মীরাম বেশরা। আজ সারাদিন মেঘলা আকাশে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...