Saturday, May 16, 2026

সব জেলার SP-দের নিয়ে আজ ভবানী ভবনে বিশেষ বৈঠক ডিজির!

Date:

Share post:

ওভার লোডিং সমস্যা, সরকারি জমি জবরদখল এবং ভোটের সময় উত্তরবঙ্গে টাকার ছড়াছড়ি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে (WB Police)। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে(CM in Nabanna Meeting) এই নিয়ে কড়া বার্তা দেওয়ায় ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভবানী ভবনে জরুরী বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের ডিজি (DG, WB Police)।

সূত্রের খবর শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই বৈঠক শুরু হবে। সব জেলার এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মিটিংয়ে থাকবেন এডিজি আইনশৃঙ্খলা সহ সব কমিশনারেটের সিপিরা। বৃহস্পতিবার বিধান নগর পুলিশ কমিশনারেটের কমিশনার সহ একাধিক জেলার পুলিশ সুপার বদল করেছে নবান্ন। একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। এরপর আজ বৈঠকে ডিজি কী বার্তা দেন সেদিকে নজর থাকবে।

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...