Friday, April 24, 2026

জবরদখল সরকারি খাস জমি ফেরাতে সব থানাকে পদক্ষেপের নির্দেশ রাজ্য পুলিশের ADG-র

Date:

Share post:

কোথাও সরকারি খাস জমি জবরদখল হলে সরকারি নীতি মেনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব থানাকে নির্দেশ দিল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জরুরি ভিত্তিতে ডাকা এক প্রশাসনিক বৈঠকে জমি দখল কড়া হাতে রুখতে নির্দেশ দেন। এর পরেই শুক্রবার, রাজ্য পুলিশের ADG আইনশৃঙ্খলা মনোজ ভর্মা ভবানী ভবনে সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন।বুধবারের বৈঠকে সরকারি জমি দখলকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারি জমি দখল কোনওভাবেই মানা হবে না। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরকারি জমি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট (Report) তলব করেছেন মুখ্যসচিব। সোমবারের মধ্যে সেই রিপোর্ট হাতে চান বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)।

এদিন বৈঠকে কোথাও জমি দখলের ঘটনায় রাজনৈতিক রং না দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আটকানোর ব্যবস্থা করার নির্দেশ দেন মনোজ ভর্মা। আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে বলেও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ADG। পুলিশের তরফে জমি সংক্রান্ত বিষয়ে তাঁর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হয়েছে বলেও সূত্রের খবর। পাঁচ সদস্যের এই কমিটিতে তিনি ছাড়াও মনোজ পন্থ, প্রভাত মিশ্র, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন।





Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...