Sunday, June 14, 2026

হজযাত্রায় এবছর মৃত্যু গতবারের অর্ধেক, দাবি বিদেশমন্ত্রকের

Date:

Share post:

প্রবল গরমে সৌদি আরবে হজযাত্রীদের মৃত্যুর ঘটনায় গোটা বিশ্বে এবছর আতঙ্ক ছড়িয়েছে। এর মধ্যে ভারতীয়দের মৃত্যুর খবরও এসে পৌঁছেছে। তবে দেশের বিদেশ মন্ত্রক জানাচ্ছে তা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। এপর্যন্ত ভারতীয়দের মৃত্যুর সংখ্যাটা আতঙ্কের নয়, এমনকি গত বছরের থেকে তা প্রায় অর্ধেক দাবি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের।

এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয় হজযাত্রীর মৃত্য়ু হয়েছে। এবছর ১ লক্ষ ৭৫ হাজার মানুষ হজযাত্রায় সৌদি আরব গিয়েছেন বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র। তার মধ্যে একটা বড় অংশের তীর্থযাত্রীর মৃত্যু স্বাভাবিক বা পুরোনো অসুখের জেরে বা বার্ধক্যের জেরে। প্রবল গরমের কারণেও কিছু ভারতীয়ের মৃত্যু হয়েছে বলেও জানান জয়সওয়াল। এবছর মে মাসের ৯ তারিখ থেকে জুলাই মাসের ২২ তারিখ পর্যন্ত হজ যাত্রা চলবে।

তবে গোটা বিশ্বে গরমের জন্য সৌদি আরব তথা মক্কায় মৃত্যু নিয়ে যে চর্চা শুরু হয়েছে, তাতে আতঙ্কিত ভারতীয়রাও। ইতিমধ্যেই প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে। তবে বিদেশ মন্ত্রকের দাবি, গত বছর হজযাত্রায় মৃত্যু হয়েছিল ১৮৭ জনের। এবছর তাপমাত্রা কখনও ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসও ছুঁয়েছে। যদিও ভারতের অনেক অংশেও এবছর গরমকালে এই রকম তাপমাত্রা উঠেছে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...