Sunday, June 14, 2026

গত ৬ বছরে রেকর্ড! তাপপ্রবাহের জেরে ‘মৃত্যুপুরী’ দিল্লি, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave) জেরে ভয়াবহ অবস্থা দিল্লিতে (Delhi)। গত ১১ জুন থেকে এখনও পর্যন্ত দিল্লিতে মৃত্যু হয়েছে ১৯২ মানুষের। সম্প্রতি এনজিও (NGO)  ফর হললিস্টিক ডেভেলপমেন্টের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে পাঁচজনের। পাশাপাশি প্রবল গরমে দেখা দিয়েছে জল সঙ্কট। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বড়সড় বিপদ রাজধানী শহরের জন্য অপেক্ষা করছে বলে মত বিশেষজ্ঞদের।

তবে এই প্রথম নয়, এর আগে ২০২২ সালে দিল্লির গরমে ১৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পাশাপাশি রিপোর্ট উল্লেখ, ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৪৩, ২০২০ সালে তা কমে হয়েছিল ১২৪। সবথেকে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালে, সেই বছর ৫৮ জনের প্রাণ কেড়েছিল ভয়াবহ গরম। এছাড়া গত বছরে দিল্লিতে গরমে মৃত্যু হয়েছিল ৭৫ জনের। এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতেই সতর্ক হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। আপাতত হিটস্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে সরকার।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষও এই বিষয়ে আলাদা গাইডলাইন প্রকাশ করেছে। হিট স্ট্রোক এবং গরম সংক্রান্ত অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করা উচিত, তা জানানো হয়েছে ওই গাইডলাইনে। তবে আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী শহরে।


Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...