Wednesday, May 13, 2026

দায় এড়াতে তুঙ্গে তৎপরতা! কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পর রেলগেটে নয়া যন্ত্র বসানোর ভাবনা রেলের

Date:

Share post:

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjungha Express) দুর্ঘটনা থেকে শিক্ষা? নাকি দুর্ঘটনার দায় এড়াতে তোড়জোড় শুরু মোদি সরকারের। যেখানে সমস্ত দায় মালগাড়ির মৃত চালকের উপর ঠেলে দিয়ে হাত সরিয়ে নিতে উঠেপড়ে লেগেছে রেল‌ (Rail)। দুর্ঘটনা নিয়ে যখন একাধিক প্রশ্ন সামনে আসছে সেই আবহে এবার রেলগেটে নতুন যন্ত্র বসাতে চলেছে রেল। সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেল বিভিন্ন রেলগেটে এই যন্ত্র বসাবে। রেলের দাবি, এই যন্ত্র বসালে গেটম্যানের সঙ্গে স্টেশনমাস্টারের কথোপকথন রেকর্ড করা থাকবে।

বিভিন্ন রেলগেটের পাশের গুমটিতে টেলফোনের সঙ্গে একটি বিশেষ যন্ত্র লাগানো থাকে। রেল সুত্রে খবর, এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন স্টেবেলাইজেশন করা হবে। অর্থাৎ বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যার জন্য আর ওই টেলিফোন পরিষেবা বিচ্ছিন্ন হবে না। এছাড়াও গেটম্যানের সঙ্গে স্টেশনমাস্টারের কথোপকথনও রেকর্ড থাকবে সেখানে। তবে এই যন্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল স্টেশন-সহ রেলগেটে থাকলেও সমস্ত রেলগেটে এই যন্ত্র নেই বলেই খবর। সূত্রের খবর, এই যন্ত্রই এখন রেলগেটগুলিতে বসানো হচ্ছে। এর ফলে আগামীতে কোনও সমস্যা হলে সেই যন্ত্রের মাধ্যমে সব তথ্য পাওয়া যাবে বলে মনে করছে রেল। তাই তড়িঘড়ি এমন সিদ্ধান্তের পথে হাঁটল রেল।

তবে রেল দুর্ঘটনার দায় কার, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত করছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার। প্রায় প্রতি দিনই এই দুর্ঘটনা সংক্রান্ত কোনও না কোনও নতুন তথ্য প্রকাশ্যে আসছে। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তা জানতে কমিশনার ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক, গার্ড, রাঙাপানি স্টেশনের স্টেশনমাস্টার, গেটম্যান-সহ একাধিক ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জেরা করেছেন। রেল সূত্রে জানা গিয়েছে, এক জনের সঙ্গে মিলিয়ে দেখছে অন্য জনের বয়ান। অসঙ্গতি পেলে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...