Tuesday, June 2, 2026

রবিবারের মেঘলা সকালে বাড়ছে গুমোট গরম, এখনই মিলবে না স্বস্তি

Date:

Share post:

দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon in South Bengal) ঢুকেছে কিন্তু এখন অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে কলকাতায় রবিবাসরীয় সন্ধ্যায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাতে গরম কমবে না।

সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৫ থেকে ৮৫ শতাংশ। ঠিক সেই কারণেই যত বেলা বাড়বে ততই অস্বস্তি চরমে পৌছবে। হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। টানা বৃষ্টির পর উত্তরবঙ্গে আজ থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...