Thursday, March 5, 2026

পোর্শেকাণ্ডের রেশ মেলায়নি, এনসিপি বিধায়কের ভাইপোর গাড়ির ধা.ক্কায় বেঘোরে প্রা.ণ গেল যুবকের

Date:

Share post:

পোর্শেকাণ্ডের রেশ এখনও মেলায়নি। এবার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। কাঠগড়ায় ন্যাশনাল কংগ্রেস পার্টির বিধায়ক দিলীপ মোহিত পাটিলের ভাইপো ময়ূর মোহিত। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পুণে-নাসিক হাইওয়েতে এই ঘটনাটি ঘটেছে। বিধায়কের ভাইপোর গাড়ির ধাক্কায় ওম ভালেরাও নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন ময়ূর। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাস্তার উল্টো লেন ধরে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন। সেই সময়েই সামনের দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারেন মোহিত। বাইকে ছিলেন ওম ভালেরাও। তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

গাড়ি দুর্ঘটনার কথা জানার পরেই বিধায়ক দিলীপ মোহিত দাবি করেন, তাঁর ভাইপো ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি। এমনকী বিধায়কের দাবি, মোটেও মত্ত অবস্থায় ছিলেন না ময়ূর। অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি উঠেছে। প্রসঙ্গত, গত ১৯ মে পুণের কল্যাণ নগরে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে দিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে এক কিশোরের বিরুদ্ধে। সারা রাত পার্টি করে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই কিশোর। সেই ঘটনায় কিশোরের বাবা, দাদু এবং মা গ্রেফতার হয়েছেন। কিশোরকে ‘অবজার্ভেশন হোম’-এ রাখা হয়েছে। দুই ইঞ্জিনিয়ারকে চাপা দেওয়ার পর কিশোরকে পুলিশ গ্রেফতার করলেও কিছু ক্ষণের মধ্যেই জামিন পেয়ে যায়। শুধু তা-ই নয়, জুভেনাইল আদালত শাস্তি হিসাবে ওই কিশোরকে ট্র্যাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল এবং পথ নিরাপত্তার উপর ৩০০ শব্দের প্রবন্ধও লিখতে বলে। আদালতের এমন গাছাড়া মনোভাব নিয়েও প্রশ্ন ওঠে।

 

spot_img

Related articles

উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

মার্চের প্রথম সপ্তাহে চড়ছে পারদ, বৃহস্পতিবার সকাল থেকেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (South Bengal weather)।...

রাজ্যসভা নির্বাচনে আজ মনোনয়ন জমা দেবে তৃণমূল 

দেশজুড়ে মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট (Rajyasabha Election)। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য হয়েছে।বৃহস্পতিবার মনোনয়ন পর্ব জমা...

Gen Z-র বিক্ষোভে সরকার পতনের পর আজ ভোট নেপালে

সালটা ছিল ২০২৫, Gen Z-র বিক্ষোভে কে পি শর্মা ওলির সরকারের (KP Sharma Oli's government) পতন হয়৷ তারপর...

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...