Friday, June 19, 2026

শেষ মুহূর্তের গোলে প্রি-কোয়ার্টারে ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে করল ১-১ গোলে ড্র

Date:

Share post:

ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ১-০ এগিয়ে থাকে লুকা মোদ্রিচরা। কিন্তু ইনজুরি টাইমের একেবারেই শেষ মুহূর্তে ১-১ করে ইতালি। যার ফলে নকআউটে ইতালি।

পরপর দুম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল স্পেন। লড়াই ছিল বাকি তিন দলের মধ্যে। ইতালির লাগত এক পয়েন্ট, আর ক্রোটদের দরকার ছিল তিন পয়েন্টের। সেই ভাবেই ম্যাচে নামেন মোদ্রিচরা। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি কোন দলই। ম্যাচের দিতিয়ার্ধে ঝাঁঝ বাড়ায় দুদল। দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট পরেই পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। বাঁ দিক থেকে আন্দ্রেই ক্রামারিচের ক্রস বক্সের মধ্যে ডেভিড ফ্রাত্তেসির হাতে লেগে দিক পরিবর্তন করে। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর-এর পরামর্শে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। তবে সেই সুযোগ নষ্ট করেন মদ্রিচ। নীচু শট মেরেছিলেন ডোনারুম্মার বাঁ দিকে। ইটালির গোলকিপার ঝাঁপিয়ে সেই শট বাঁচিয়ে দেন। তবে এর কয়েক সেকেন্ডের মধ্যে গোল করেন সেই মরিচ। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে আন্তে বুদিমিরের প্রচেষ্টা বাঁচিয়ে দেন ডোনারুম্মা। কিন্তু পড়ে যান মাটিতে। উঠে দাঁড়ানোর আগেই পিছনে থাকা মদ্রিচ বাঁ পায়ের শটে বল জালে জড়ান। ১-০ এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর আক্রমণে ঝাঁপায় ইতালি। যার ফলে একেবারে শেষ মুহূর্তে গোল করে তারা। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে কালাফিয়োরির পাস ফাঁকায় পেয়েছিলেন মাতিয়া জাকাগনিকে। নিখুঁত প্লেসিংয়ে তিনি বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার।

অপরদিকে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এর ফলে নয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকল তারা। স্পেনের হয়ে গোল টোরেসের।

আরও পড়ুন- কোপার শুরুতেই আটকে জেল ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে করল গোলশূন্য ড্র

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...