Sunday, May 10, 2026

বাংলাদেশকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান, ছিটকে গেল অস্ট্রেলিয়া

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের সেমিফানালে আফগানিস্তান। এদিন সুপার আটের টানটান ম্যাচে বাংলাদেশকে হারালো ৮ রানে। আফগানদের এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। এই গ্রুপ থেকে সেমিতে যাওয়ার সুযোগ ছিল আফগানিস্তান-বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কাছে। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। তবে শেষ হাসি হাসেন রশিদ খানরা। এদিন বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় আফগানিস্তান।যার ফলে ছিটকে যায় অস্ট্রেলিয়া । এদিন আফগানদের হয়ে বল হাতে দাপট দেখান নবীন-উল-হক এবং অধিনায়ক রশিদ খান। ৪টে করে উইকেট নেন তাঁরা। সেমিফাইনালে আফগানদের সামনে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। কিন্তু সেই রানটাও করতে পারলেন না শাকিব আল হাসান -লিটন দাসরা। বৃষ্টির কারণে বারবার বন্ধ হয়ে যায় ম্যাচ, বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৮ রানে হারে বাংলাদেশ।

গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। ২৭ জুন সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। ওই একই দিনে সকালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে আফগানরা।

আরও পড়ুন- শেষ মুহূর্তের গোলে প্রি-কোয়ার্টারে ইতালি, ক্রোয়েশিয়ার সঙ্গে করল ১-১ গোলে ড্র

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...