Saturday, April 18, 2026

হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতী তাণ্ডব! প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Date:

Share post:

রেল পরিষেবা (Indian Railways) নিয়ে অভিযোগ যেন শেষ হচ্ছেই না। কখনও দুর্ঘটনা কখনও রেলের কাজের দোহাই, অপরিকল্পিতভাবে পরিষেবার নামে যখন তখন মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। ফের একবার প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। এবার হাওড়াগামী দুন এক্সপ্রেসের (Doon Express) সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডব। আতঙ্কের ছাপ যাত্রীদের চোখে মুখে।

হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে ঘটেছে এই হামলার ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল, তখন সংরক্ষিত কামরায় টিকিট ছাড়াই কয়েকজন উঠে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। সেই থেকেই মারামারির ঘটনা। বচসা বাড়লে সেখানে আরপিএফ পৌঁছয় কিন্তু তাতেও দুষ্কৃতীদের ঠেকানো যায়নি। তারা ছুরি এবং আগ্নেয়াস্ত্র নিয়েই যাত্রীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। একাধিক যাত্রী আহত হয়েছেন। কারও মাথা ফেটেছে, কারও হাত-পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে নামার পর জিআরপিতে অভিযোগ করেন আক্রান্ত যাত্রীরা। স্টেশনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁদের।এই ঘটনায় রেলের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি মেলেনি।

 

Related articles

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...

অবজারভারদের ওপর চাপ! সিইও-র বিরুদ্ধে তোপ দেগে তথ্য ফাঁসের হুঁশিয়ারি তৃণমূলের

নির্বাচন কমিশনেরই নিয়োগ করা অবজারভারদের দিল্লির নির্দেশে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা বিজেপি ক্যাডারদের মতো কাজ করেন। রাজ্যের...

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...