Saturday, May 23, 2026

ICU-তে দিল্লির জলমন্ত্রী অতিশী, অনশনে বিরতির ঘোষণা

Date:

Share post:

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনির্দিষ্টকালীন অনশনে বিরতি নিলেন দিল্লির জলমন্ত্রী। সোমবার রাতেই অনশনরত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জলের দাবিতে অনশনে বসা অতিশীকে। শারীরিক সূচক দেখিয়ে আপের দাবি, অতিশীর ব্লাড সুগার কমে ৩৬-এ পৌঁছে যায়। রক্তে কিটোনের উপস্থিতিও দেখা যায়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার আপের পক্ষ থেকে জানানো হয়, তাঁকে আইসিইউ-তে ভর্তি করার কারণে অনশন আংশিকভাবে প্রত্যাহার করে নেওয়া হল।

অতিশীকে হাসপাতালে ভর্তি করার খবর জানাজানি হতেই তাঁর পাশে থাকার বার্তা দেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করা হয়। পাঁচদিনের অনশনের মধ্যেই দিল্লির মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল মহিলা সাংসদদের প্রতিনিধিরা, পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও মেটেনি দিল্লির জল সমস্যা। কোনও সদর্থক ভূমিকা কেন্দ্র বা হরিয়ানার পক্ষ থেকে নেওয়া হয়নি।

হিমাচল প্রদেশ ও হরিয়ানার মধ্যে জল-টানাটানির মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন দিল্লির জলমন্ত্রী অতিশী। কিন্তু কোনও সদর্থক উত্তর দেননি নরেন্দ্র মোদি। বাধ্য হয়ে দিল্লিবাসীর জন্য জল চেয়ে অনশনে বসেন অতিশী।

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...