Thursday, May 14, 2026

জরুরি অবস্থায় কোনও ভূমিকা নেই! মোদিকে বিঁধলেন সুব্রহ্মনিয়ন স্বামী

Date:

Share post:

লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে বিঁধতে শুরু করেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার জরুরি অবস্থার ৫০ বর্ষপূর্তিতে ফের সোশ্যাল মিডিয়ায় মোদি সরব হতেই তাঁর সত্যিকারের পর্দা ফাঁস করলেন দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মনিয়ন স্বামী। তাঁর দাবি, দেশে জরুরি অবস্থার সময়ে তার বিরুদ্ধে লড়াইয়ে কোনও ভূমিকাই ছিল না নরেন্দ্র মোদির।

মঙ্গলবার জরুরি অবস্থা নিয়ে মঙ্গলবার ফের সরগরম দেশের রাজনীতি। নরেন্দ্র মোদির খোঁচার পাল্টা জবাব দিয়েছেন রাহুল গান্ধী। এবার মোদিকে বিঁধলেন সুব্রহ্মনিয়ন স্বামী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “জরুরি অবস্থায় কোনও লড়াইয়ে অংশ নেননি মোদি। তিনি গুজরাটে আরএসএসের প্রচারক ছিলেন যেখানে বেশিরভাগ এলাকায় জরুরি অবস্থার কোনও প্রভাব পড়েনি কারণ গুজরাটে তখন বাবুভাইয়ের নেতৃত্বে জনতা মোর্চার সরকার ছিল।

এর পরেই তিনি মারাত্মক অভিযোগ তোলেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। তাঁর দাবি, “মোদির একটি বদভ্যাস রয়েছে যখন তাঁর কিছুই করণীয় থাকে না তখন তিনি বাহবা নিতে চেষ্টা করেন।”

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...