Friday, April 24, 2026

চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ থেকে উদ্ধার শিশু, বিরাটি স্টেশনে ধুন্ধুমার

Date:

Share post:

চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ থেকে উদ্ধার শিশু উদ্ধারকে (Baby Rescue) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বুধবার সাতসকালে। জানা গিয়েছে, অন্যান্য কাজের দিনের মতো এদিনও দত্তপুকুর লোকালে ঠাসা ভিড় ছিল। মহিলা কামরায় যাত্রীরা হঠাৎ দেখেন এক মহিলা সহযাত্রীর বাজার করা ব্যাগে কিছু একটা নড়াচড়া করছে। যা অন্য যাত্রীদের কাছে খুব স্বাভাবিক মনে হয়নি। এরপর সন্দেহ হওয়ায় সকলে মিলে ওই মহিলাকে চাপ দেন ব্যাগ খোলার জন্য। আর ব্যাগ খুলতেই চমকে যান যাত্রীরা।

ওই মহিলার বাজারের ব্যাগ খুলতেই দেখা যায় তার মধ্যে একটি শিশু। ওই শিশুকে দেখেই চমকে ওঠেন সবাই। শিশু (Baby Rescue) চুরি সন্দেহে চলন্ত ট্রেনের মধ্যেই শোরগোল শুরু হয়ে যায়। এরপর টানাহেঁচড়া করে ওই মহিলাকে বিরাটি স্টেশনে ট্রেন থেকে নামান অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় জিআরপিকে। ঘটনাটি নিয়ে বিরাটি স্টেশনে শুরু হয়ে যায় ধুন্ধুমার। মহিলারা রেল অবরোধ করে দেন। প্রবল বিপাকে পড়ে যান নিত্যযাত্রীরা। রেল পুলিশের পাশপাশি চলে আসে পুলিশও।

ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুটিকে নিয়ে যাওয়ার পেছনে কোনও শিশুপাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: শোকজের মোক্ষম জবাবে বিজেপিকেই নিশানা ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থীর!

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...