Thursday, May 14, 2026

শেষ মুহূর্তের গোলে কোপায় জয়ের মুখ দেখল মেসির আর্জেন্টিনা

Date:

Share post:

কোপা আমেরিকায় আর্জেন্টিনা মাত্র দু’বার হেরেছিল চিলির বিরুদ্ধে। সেই দু’বারই ম্যাচ গড়িয়েছিল পেনাল্টিতে। নির্ধারিত সময়ের মধ্যে কখনও লিয়োনেল মেসিদের হারাতে পারেনি চিলি। বুধবার সকালে যদিও ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৮৮ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না মেসিরা।

শেষ পর্যন্ত পর পর দু’ম্যাচে জয় তুলে নিল তারা। দু’ম্যাচেই গোল করলেন লাউতারো মার্তিনেস। দু’টি ম্যাচেই ৮৮ মিনিটের মাথায় গোল করলেন তিনি।
আগের ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এ বার হারাল চিলিকে। গ্রুপ এ-তে রয়েছেন মেসিরা। ছ’পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে এখন তাঁরাই।

 

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...