Friday, June 5, 2026

ছাত্র-ছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা, শিক্ষকতায় ফিরলেন জীবনকৃষ্ণ

Date:

Share post:

নাটকীয়ভাবে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই। এক বছর কারাবাস কাটিয়েছেন। অথচ বুধবার তার কোনও প্রভাব নেই। শিক্ষক হিসাবে স্কুলে দীর্ঘদিন পরে ক্লাস নিতে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে যতটা সহজ বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, ততটাই আপ্লুত ছাত্র-ছাত্রীরা। এমনকি বুধবারও নিজের বিষয় ছেড়ে অন্য বিষয়ের ক্লাস নিতে আগের মতই সাবলিল দেখা গেল জীবনকৃষ্ণকে।

বীরভূমের দেবগ্রাম হাইস্কুলের ইতিহাসের শিক্ষক জীবনকৃষ্ণ সাহা ২০২১ সালে মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। মুর্শিদাবাদের বড়ঞারই বাসিন্দা জীবনকৃষ্ণ প্রায় ২০ কিমি দূরের স্কুলে শিক্ষকতা করেন। ২০২৩ সালে শিক্ষা নিয়োগ মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় এই মামলায় আদালত তাঁকে জামিন দেয়। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে তিনি নিজের বাড়ি বড়ঞাতে ফিরে গিয়েছেন।

বুধবার তিনি নিজের স্কুলে প্রথম ক্লাস নেন। ইতিহাসের শিক্ষক হওয়া সত্ত্বেও সহকারী শিক্ষক হওয়ায় অন্য বিষয়ের শিক্ষকের অনুপস্থিতিতে তাঁকে অন্য বিষয়ের ক্লাসও আগে নিতে হত। সেই রকমই বুধবার জীবন বিজ্ঞান শিক্ষকের অনুপস্থিতিতে নবম শ্রেণির জীবন বিজ্ঞান ক্লাস নেন তিনি। দীর্ঘদিন পরে শিক্ষককে ফিরে পেয়ে পড়ুয়ারাও আপ্লুত। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষও খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, শিক্ষকের অভাব পূরণ হওয়ায়।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...