Monday, February 23, 2026

রাষ্ট্রপতির ভাষণেও উঠে এলো নিট প্রশ্নফাঁস দুর্নীতি! কেন্দ্রকে কড়া ব্যবস্থার নেওয়ার বার্তা

Date:

Share post:

সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে আজ, বৃহস্পতিবার ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের ভাষণে দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) খুব স্বাভাবিকভাবে মোদি সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেন। তবে শিক্ষা ক্ষেত্রে প্রশ্নফাঁসের ঘটনা এড়াতে পারলেন না রাষ্ট্রপতি!

তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসনে বসতে না বসতেই নিটে প্রশ্ন ফাঁস-সহ একাধিক দুর্নীতি, একইসঙ্গে নেটেও বেনিয়মকে কেন্দ্র করে কেন্দ্রের অস্বস্তি ক্রমশ বাড়ছে। চাপে পড়ে সিবিআই-কে দিয়ে এই কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে কেন্দ্র। দেশজুড়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যাও।

এবার রাষ্ট্রপতির (Droupadi Murmu) ভাষণেও উঠে এল প্রশ্নফাঁস কাণ্ড। সংসদে দাঁড়িয়ে বৃহস্পতিবার দ্রৌপদী মুর্মু বলেন, “সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রশ্নফাঁস দুর্নীতি সামনে এসেছে। এই বিষয়ে আমাদের দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে হবে। অভিযুক্তদের কঠিনতম শাস্তি দিতে হবে।”

আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে উদ্ধার শিশুর পরিচয় চমকে দেবে! চোখে জল আনবে!

 

spot_img

Related articles

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...