Sunday, February 22, 2026

দলবদলে ফের চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে এবার মাদিহ তালাল

Date:

Share post:

আসন্ন মরশুমের জন্য দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করানোর পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাদিহ তালালকে সই করালো লাল-হলুদ। দুই বছরের চুক্তিতে মাদিহকে সই করায় ইস্টবেঙ্গল এফসি। এদিন এমনটাই জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তালাল যোগ দিতে চলেছে। আর এদিন তাতে পরল শিলমোহড়।

গত আইএসএলে পাঞ্জাব এফসি-র জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন মাদিহ তালাল। মিডফিল্ডার হয়েও লিগে ২২ ম্যাচে ৬টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি। লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তাঁরই। আর এই ফুটবলারকে সই করিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, “ গত আইএসএলে তালাল শ্রেষ্ঠ প্লে মেকার হয়েছিলেন, ওকে আমরা দলে নিতে পেরে আনন্দিত। তালাল দিয়ামান্তাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ, নন্দ, বিষ্ণু, সায়ন এবং আমানের সঙ্গে জুটি বেঁধে আমাদের আক্রমণ বিভাগে শক্তি বাড়াবে। আমরা এই গুরুত্বপূর্ণ ডিলটি আমাদের পক্ষে করতে পেরে গর্বিত।“

অন্যদিকে লাল-হলুদে যোগ দিয়ে তালাল বলেন, “ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান বিশাল এবং এই কিংবদন্তি ক্লাবে আমার ভবিষ্যত জুড়তে পেরে আমি গর্বিত। আমি আমার দলের সতীর্থ এবং অসাধারণ সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন রোহিত

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...