Thursday, April 23, 2026

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! কর্নাটকে মৃত্যু দুই শিশু-সহ ১৩ পুণ্যার্থীর

Date:

Share post:

বেপরোয়া গতির জের! যার জেরে প্রাণ গেল কমপক্ষে ১৩ যাত্রীর। আহত হয়েছেন ৪ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের (Karnataka) হাবেলি জেলার কুন্দেলহালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে কর্নাটকের শিবমোঙ্গা জেলার বাসিন্দারা একটি মিনিবাসে (Mini Bus) চড়ে বেলাগাভি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথে আচমকাই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এদিন শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও (Siddaramaiah)।

 

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রের খবর, কর্নাটকের বাসিন্দা ওই পুণ্যার্থীরা শুক্রবার ভোররাতে বেলাগাভি মন্দির থেকে ওই মিনিবাসে চেপে পুজো দিয়ে ফিরছিলেন। কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মিনিবাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী গাড়িতে সজোরে ধাক্কা মারে। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় বলে খবর। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে আরও দুজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে খবর। পাশাপাশি দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, মালবাহী গাড়িগুলিকে দাঁড় করিয়ে এদিন চালকরা বিশ্রাম নিচ্ছিলেন। ভোররাতে সেই গাড়িগুলিতেই সজোরে ধাক্কা মারে মিনিবাসটি।

তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই মিনিবাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেকারণেই এই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর পৌনে চারটে নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Related articles

প্রথম দফা নির্বাচনে আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ, বিশেষ নজর নন্দীগ্রামে 

বাংলায় শুরু হল বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব (first phase of West Bengal assembly election)। বৃহস্পতিবার সকাল ৭ টা...

বিধানসভা নির্বাচনী ময়দানে বিজয়ের দল, আজ তামিলনাড়ুতে ভোটের লড়াই ত্রিমুখী

ছাব্বিশের নির্বাচনে তামিলভূমে ডিএমকে (DMK) বনাম এডিএমকে (All India Anna Dravida Munnetra Kazhagam) লড়াই নয়, বরং এবার জুড়েছে...

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...