Thursday, May 14, 2026

একধাক্কায় বাড়ল খরচ! জিও-র দেখানো পথেই ‘পরিষেবা খরচ’ বাড়াচ্ছে Airtel-Vodafone

Date:

Share post:

জিওর (Jio) দেখানো রাস্তায় এবার পা বাড়াল এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়াও (VI)। আগামী ৩ জুন থেকে নতুন আনলিমিটেড প্ল্যান (Unlimited Plan) আনতে চলেছে জিও। আর তারপরই প্রি পেইড ও পোস্ট পেইড-সহ সমস্ত প্ল্যানেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দুই টেলিকম সংস্থা। স্বাভাবিকভাবেই আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে গ্রাহকরা। তবে শুধু প্ল্যান ঘোষণাই নয় নতুন ট্যারিফের (Tarrif) তালিকাও প্রকাশ করেছে মুকেশ আম্বানির সংস্থা। আর জিও-র এমন সিদ্ধান্তের পরই একলাফে সমস্ত প্ল্যান বাড়ানোর কথা ঘোষণা করল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। মুলত কোম্পানির ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভা ভোট মিটিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য মোদি শপথগ্রহণ করতেই একলাফে বাড়তে চলেছে মোবাইলের খরচ।

এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কতখানি খরচ বাড়তে চলেছে

• ১৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ১৯৯ টাকা, ২ জিবি ডেটা ও ১০০ মেসেজের সুবিধা পাওয়া যাবে।
• ২৬৫ টাকার প্ল্যান যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।
• ২৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৪৯। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৫৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা, যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৯৯ টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।


• ৪৫৫ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৫০৯ টাকা। প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজের সুবিধা মিলবে।
• ৪৭৯ ও ৫৪৯ টাকার প্ল্যানের দর বাড়ছে ১০০ টাকা করে।
• ৭১৯ টাকা প্ল্যান, যাতে ৮৪ দিন প্রতিদিন মেলে দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।
• ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। যাতে ৮৪ দিনের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।


• বার্ষিক ১৭৯৯ টাকার প্ল্যানটির নতুন দাম হচ্ছে ১৯৯৯ টাকা।
• ২৯৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে একবছরের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।

এর আগে শেষবার ২০২১ সালের ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিতেই ২০-৪০ শতাংশ খরচ বাড়ানো হয়েছিল। তার আগে ট্যারিফ বাড়ানো হয়েছিল ২০১৯-এর ডিসেম্বর মাসে। তবে শুধু প্রি পেইড-ই নয় বাড়তে চলেছে পোস্ট পেইডের খরচও। উল্লেখ্য, বৃহস্পতিবারই জিও প্ল্যানের নয়া দাম ঠিক করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে নিজেদের ধারণা বদলে জিওর দেখানো পথেই হাঁটল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াও। সব টেলিকম সংস্থাই আগামী মাসের ৩ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...