Tuesday, June 2, 2026

রাজ্যের ছোট শিল্পে ঋণের টার্গেট ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা

Date:

Share post:

রাজ্য সরকার চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি বা এসএলবিসি’র বৈঠকে আলোচনার পর এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ঋণ দানের লক্ষ্যমাত্রা গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে।

গতবার এই লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। কিন্তু ব্যাঙ্কগুলি সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে চলতি আর্থিক বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে। গত কয়েক বছর ধরেই ব্যাঙ্কগুলি এরাজ্যের ছোট শিল্পে ঋণ দানের হার ক্রমান্বয়ে বাড়াচ্ছে বলে অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। এর ফলে শিল্পে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।গত কয়েক বছর ধরেই এরাজ্যের ছোট শিল্পে ঋণ প্রদানে বড় সাফল্য পাচ্ছে ব্যাঙ্কগুলি।

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...