Thursday, May 14, 2026

ফাইনালের আগে নিজের দল নিয়ে কী বললেন দ্রাবিড় ?

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। শেষ ২০১১ সালে আইসিসির ট্রফি ঘরে তুলেছিল ভারতীয় দল। তারপর আর কোন ট্রফি জয়ের স্বাদ পায়নি টিম ইন্ডিয়া। বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ একদিনের বিশ্বকাপের ফাইনালে দল উঠলেও, চ্যাম্পিয়ন হতে পারেননি রোহিত শর্মারা। এবার সেই খরা কাটাতেই মরিয়া ভারতীয়। আশাবাদী কোচ রাহুল দ্রাবিড়ও। ম্যাচের আগে বলছেন ভাগ্য এবার সহায় থাকবে।

এই নিয়ে দ্রাবিড় বলেন “ একটা বিষয় খুবই ইতিবাচক যে, ধারাবাহিক ভাবে এই দলটা দারুণ ক্রিকেট খেলছে। আইসিসি পরিচালিত তিন ধরনের ক্রিকেটের ফাইনালেই খেলেছে ভারত। এই কৃতিত্ব ক্রিকেটারদের প্রাপ্য। আমরা যদি সেরা ক্রিকেট শনিবারও খেলতে পারি, তা হলে জয় নিশ্চিত।” এরপর রোহিতদের হেডস্যার আরও বলেন, “সেভাবে দেখতে গেলে সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একটা দিন বিশ্রামের সুযোগ পেয়েছে ক্রিকেটারেরা। কিন্তু আমি নিশ্চিত, ফাইনালের জন্য ওরা শরীর এবং মনের দিক থেকে তৈরি হয়ে রয়েছে সেরা ক্রিকেট উপহার দিতে।”

বারবার ফাইনালে উঠে হার, ফাইনালে কী চাপ নিতে পারছে না টিম ইন্ডিয়া? জবাবে দ্রাবিড় বলেন, “ক্রিকেটারেরা মনের দিক থেকে তরতাজাই রয়েছে। ফাইনালে সেরা খেলা উপহার দিতে তৈরি। গত নভেম্বরে আহমেদাবাদের ফাইনালেও দল দারুণ তৈরি ছিল। প্রত্যের বিভাগে লড়াই করেছে, তবে ওই দিনে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভাল ক্রিকেট খেলেছিল। এমনটা হতেই পারে। তবে আশা করি, কাপ-ভাগ্য আমাদের সহায়তা করবে। আহমেদাবাদে কী হয়েছিল, তা আর মনে রাখার প্রয়োজন নেই। শনিবার একটা নতুন দিন শুরু হবে। নতুন উদ্যম নিয়েই আমাদের খেলতে হবে।”

আরও পড়ুন- আজ টি-২০ বিশ্বকাপের মহারন, রয়েছে বৃষ্টির আশঙ্কা, ম্যাচ ভেস্তে গেলে কী হবে , কার ঝুলিতে যাবে ট্রফি?


Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...