Saturday, March 14, 2026

বউবাজারের হস্টেলকাণ্ডে গ্রেফতার ১৪

Date:

Share post:

ছেলেধরা সন্দেহে গণপিটুনির খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ-প্রশাসন। এর মধ্যেই খাস কলকাতাতেই (Kolkata) গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের হস্টেলে গণপিটুনির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল মুচিপাড়া থানার পুলিশ (Police)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হস্টেলের এক আবাসিকের মোবাইল ফোন চুরি যায়। এরপরই থানায় দায়ের করা হয়েছিল অভিযোগ। শুক্রবার সকালে হস্টেলের (Hostel) পাশে এক দোকানের মালিক ছাত্রদের জানান, ওই লোকটি এলাকায় ঘুরঘুর করছেন। অভিযোগ, এই কথা শোনার পরেই হস্টেলের সামনে ফুটপাথ থেকে ওই ব্যক্তিকে মারতে মারতে হস্টেলে ধরে নিয়ে যান ছাত্ররা। এরপরই ছাত্রাবাসে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও৷ সেই সময় হস্টেলে ঢোকার মূল গেটে তালা দেওয়া ছিল বলে খবর৷ এরপর পুলিশ যখন হস্টেলের ভিতরে ঢোকে, তখন ওই যুবককে কার্যত অচৈতন্য অবস্থায় নীচে নামিয়ে আনে আবাসিক ছাত্ররাই৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ এরশাদ আলম নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা (Kolkata) মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে সূত্রে খবর, যুবকের শরীরের সর্বত্র আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। শেষ পর্যন্ত বেলা ১২.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।

এরপরই মৃতের স্ত্রীর থানায় লিখিত অভিযোগ দায়েরের পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে। যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই দাবি পুলিশের৷ শনিবার ওই যুবকের দেহের ময়নাতদন্ত হচ্ছে। ঘটনায় প্রথমে ১৪ জনকে আটক করে পুলিশ। পরে রাতে তাঁদের গ্রেফতার করা হয়েছে।




spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...