Wednesday, May 13, 2026

টি-২০ বিশ্বকাপের ফাইনালের পিচ কেমন, কতটা সাহায্য পাবেন ব্যাটাররা ?

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপে ফাইনাল। ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজে হবে এই ম্যাচ। চলতি বিশ্বকাপে পিচ নিয়ে উঠেছিল বারবার প্রশ্ন। কাঠগড়ায় উঠেছিল সেমিফাইনালে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচ । এবার প্রশ্ন হচ্ছে ফাইনালের পিচ কেমন হবে? কতটা সুবিধা পাবেন ব্যাটাররা। আর এই নিয়ে এবার মুখ খুললেন পিচ প্রস্তুতকারক উইনস্টোন রেইড।

এই নিয়ে রেইড বলেন, “ফাইনালের পিচ থেকে শুধু ব্যাটারেরা নন, সাহায্য পাবেন বোলারেরাও। ১৭ বছর ধরে আমি এই মাঠের পিচ প্রস্তুত করছি। ২০০৭ সাল থেকে এখানে আছি আমি। ধীরে ধীরে তৈরি করা হয়েছে এখানকার পিচ। জানুয়ারি মাস থেকে প্রস্তুতি চলছে। জুনে বৃষ্টি হয়। সেটা মাথায় রেখেই পিচে কম জল দেওয়া হয়েছে। এখন তাই দারুণ একটা পিচ তৈরি হয়েছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ টি-২০ বিশ্বকাপের ফাইনাল এখানে হচ্ছে বলে আমি গর্বিত। এই মাঠে সব ম্যাচেই দর্শক হয়। আমরা দারুণ একটা পিচ তৈরি করতে চাই।“

ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে। অ্যাকুওয়েদারের আপডেট অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বার্বাডোজে। খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। জানা যাচ্ছে, সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। এমনকি তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে বলে জানান হয়েছে। বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। জানা যাচ্ছে ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে।

আরও পড়ুন- ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির সামনে সুইজারল্যান্ড

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...