Wednesday, June 24, 2026

ইউরো কাপের আরেক প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জার্মানির সামনে ডেনমার্ক

Date:

Share post:

আজ থেকে শুরু ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শনিবার ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি বনাম সুইজারল্যান্ডের পর দ্বিতীয় ম্যাচে নামছে জার্মানি। দাপটে গ্রুপ পর্বের বাধা টপকে শনিবার ইউরোয় নক আউট অভিযান শুরু করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শেষ ষোলোয় জুলিয়ান নাগেলসম্যানের দলের প্রতিপক্ষ ডেনমার্ক। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনরা। ম্যাচ না জিতলেও ড্যানিশদের সাহসী ফুটবল নিয়ে সতর্ক জার্মান কোচ। ফেভারিটদের বিরুদ্ধে অঘটন ঘটানোর ক্ষমতা রাখে ডেনমার্ক। ৩২ বছর আগে ইউরো চ্যাম্পিয়নও হয়েছে তারা।

ঘরের মাঠে নজর কাড়ছে জার্মানি। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্ৎজ, কাই হাভার্টজদের আক্রমণাত্মক ফুটবল স্বপ্ন দেখাচ্ছে জার্মানদের। তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল তারা। নিকোলাস ফুলক্রুগের সংযুক্ত সময়ের গোলে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় জার্মানি। তার উপর ডেনমার্ক ম্যাচের আগে চিন্তা ছিল দলের সেন্টার ব্যাক আন্তোনিও রুডিগারের চোট নিয়ে। জার্মান শিবিরে স্বস্তি ফিরেছে শুক্রবার রুডিগার দলের সঙ্গে অনুশীলন করায়। ডেনমার্কের বিরুদ্ধে সম্ভবত শুরু করবেন অভিজ্ঞ ডিফেন্ডার।

কোচ নাগেলসম্যান বলেছেন, ‘‘নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে সুইসদের বিরুদ্ধে আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম। ভালই হয়েছে, নিজেদের পরীক্ষা করে নিতে পেরেছি। পিছিয়ে পড়েও ফিরেছি। ডেনমার্ক শক্ত প্রতিপক্ষ। আমাদের স্পিরিট ধরে রাখতে হবে।’’ ড্যানিশ কোচ ক্যাসপার জুলমন্ড বলেছেন, ‘‘আমরা নিজেদের ট্যাকটিক্সে আস্থা রাখি। বল নিজেদের দখলে রেখে সাহসী ফুটবল খেলতে হবে। আমরা আন্ডারডগ। এই মনস্তত্ত্বেই জার্মানিকে চাপে রাখতে চাই।’’

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের ফাইনালের পিচ কেমন, কতটা সাহায্য পাবেন ব্যাটাররা ?


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...