Monday, April 27, 2026

আগে থেকেই ‘হিলিয়াম লিক’! সুনিতার মহাকাশযান নিয়ে প্রশ্নের মুখে নাসা

Date:

Share post:

বিকল মহাকাশযানে পৃথিবীর বুকে ফেরা এখন প্রশ্নের মুখে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামের। এই ঘটনায় প্রশ্নের মুখে নাসা-র দায়িত্ববোধ। যে স্টারলাইনারে মহাকাশে পাড়ি দেন সুনিতা ও সঙ্গী ব্যারি উইলমোর, সেটি গত এক বছর ধরে বাতিল হয়েছে মহাকাশযানের বিকল হওয়ার জন্য। দেখা গিয়েছিল প্রযুক্তিগত ত্রুটি। তারপরেও সেই যানেই মহাকাশে পাড়ি দিয়ে এখন ফেরা নিয়ে প্রশ্নের মুখে সুনিতা।

নাসা-বোয়িংয়ের স্টারলাইনার এক বছর আগে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। ১৫০ কোটি ডলারের এই প্রকল্প সফল করতে মরিয়া ছিল নাসা। ফলে দীর্ঘ প্রচেষ্টার পর ফের স্টারলাইনারকে আকাশে ওড়াতে সক্ষম হয় নাসা। যদিও দুবার সেই মিশনও ব্যর্থ হয়। ৬ মে ও ১ জুন উড়ান বাতিল হওয়ার সময়ও এই মহাকাশযান থেকে হিলিয়াম লিকের ঘটনা সামনে আসে।

যান্ত্রিক ত্রুটিতে মহাকাশযানের ফেরা নিয়ে প্রশ্ন ওঠার পরে বোয়িংয়ের সাফাই, মহাকাশচারীরা এখনই ফিরতে চান না। এখনও তাঁদের জন্য পর্যাপ্ত রসদ রয়েছে। ফলে যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়া পর্যন্ত তাঁরা মহাকাশে থাকতে পারেন। ইতিমধ্যেই ২৪ জুন একটি স্পেশওয়াক সম্পন্ন হয়েছে। ২ জুলাই আরও একটি স্পেশওয়াক পরিকল্পনা করা হয়েছে। তার পরে ছাড়া সুনিতাদেরও পৃথিবীতে ফেরা সম্ভব নয় বলেই নাসা জানাচ্ছে।

যদিও এই সমস্যার পরে নাসা ও বোয়িং উভয় সংস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি বোয়িংয়ের অন্যান্য বাণিজ্যিক পরিবহনের ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তিগত ত্রুটি থাকে, এক্ষেত্রেও সেই রকম হয়েছে। তার পরেও বোয়িং-কে স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়ায় সমালোচনার মুখে নাসা।

Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...