Tuesday, May 5, 2026

হুগলিতে ক্রেতা সেজে সোনার গয়না নিয়ে চ.ম্পট দুই দু.ষ্কৃতীর!

Date:

Share post:

রাজ্য জুড়ে গত কয়েক দিনে একের পর এক গয়নার দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। এ বার সেই তালিকায় নয়া সংযোজন হুগলির চণ্ডীতলা। জানা গিয়েছে, ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসে দুই যুবক। তারা মাদুলি কিনতে চান। দোকানদার যখন তাদের মাদুলি দেখানোর জন্য ব্যস্ত, তখনই দু’জন গয়নাগাটি নাড়াচাড়ডা করে দেখতে শুরু করেন। সেই সময় দোকানে ক্রেতাদের সংখ্যাও কম ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক জন দোকানের কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন। তার পর একটার পর একটা গয়না দেখতে শুরু করেন। অন্য জন তত ক্ষণে পৌঁছে যান দোকানের গেটের সামনে। ড্রয়ার খুলে গয়না দেখতে দেখতে আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দু’জন দৌড় দেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তারা চম্পট দেয়।

ওই দোকানের মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। তার ছেলে শেখ জিশান একাই ছিল দোকানে। সে কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দু’জনেই হিন্দিতে কথা বলছিল। তারা ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে । এলাকায় আগে তাদের কেউ দেখেনি। তাঁর দাবি, প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। হুমকি দিয়ে দোকান লুট করেছে দুষ্কৃতীরা।ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই চক্রের সঙ্গে বড় কোনও গ্যাং জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...