Thursday, April 23, 2026

শেষ মুহূর্তের গোলে স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Date:

Share post:

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে হারলো স্লোভাকিয়াকে। ইংল্যান্ডের হয়ে গোল বেলিংহ্যাম এবং হ্যারি কেনের। আর একটু হলে ইউরোতে ফের অঘটন ঘটতে চলেছিল। ইতালির পর ইংল্যান্ডও কার্যত ছিটকে যেতে বসেছিল। কিন্তু হারের মুখ থেকেই কার্যত জয় ছিনিয়ে নেয় গ্যারেথ সাউথগেটের দল। সৌজন্যে বেলিংহ্যাম। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে সমতা ফেরায় ইংরেজরা। এরপর অতিরিক্ত সময়ে গোল করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে পৌঁছে দেন হ্যারি কেন।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে স্লোভাকিয়া। শ্রাঞ্জের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া। নিজেদের অর্ধ থেকে লম্বা বল পান ডেভিড স্ট্রিলিচ। তিনি বল বাড়ান শ্রাঞ্জের দিকে। ডিফেন্ডার মার্ক গেহিকে গতিতে হারিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন শ্রাঞ্জ। ১-০ এগিয়ে যায় স্লোভাকিয়া এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি ইংল্যান্ড।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। ফিল ফডেন, কাইল ওয়াকার, কোল পামারেরা অনেক বেশি সুযোগ তৈরি করছিলেন। কিন্তু গোলের মুখ খুলছিল না। তবে যখন ম্যাচ শেষ মুহূর্তে তখন ভাগ্য সহায় দেয় ইংরেজদের। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান বেলিংহ্যাম। এরপর ম্যাচ গোড়ায় অতিরিক্ত সময়ে। তত ক্ষণে খেলার ছন্দ পেয়ে যায় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে পামারের ক্রস যায় ইজের কাছে। তাঁর শট হেড করেন টনি। বল যায় অরক্ষিত থাকা কেনের দিকে। চলতি বলে হেড করে ইংল্যান্ডকে এগিয়ে দেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়তে পারেনি স্লোভাকিয়া।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর

Related articles

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...

সুপ্রিম নির্দেশেই সার: ভোটকেন্দ্র থেকে ফিরতে হল সস্ত্রীক নন্দলাল বসুর নাতিকে, ভোট কি দিতে পারবেন!

SIR-এর কোপে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছিল বিশ্ববিখ্যাত শিল্পী নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ (Suprabudha Sen)...

কেশপুরে ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু তালিকায় নাম থাকা পরিবারের একমাত্র সদস্যের

ভোটার তালিকায় নাম নেই পরিবারের বাকি সদস্যদের। যাঁর ছিল ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি...