Sunday, February 22, 2026

বৃষ্টির দুর্যোগে বাড়বে দুর্ভোগ! ফের ধস দার্জিলিঙে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি 

Date:

Share post:

অতি ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে উত্তরবঙ্গে(Rain forecast in North Bengal)। আজ সকালে দার্জিলিঙের তিন মাইলে ধস নেমে বিপত্তি। লামাহাটা- দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার। জল বাড়ছে তিস্তা(Teesta river)নদীতে। উত্তরের ৫ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য।দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে।বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষি‌ণবঙ্গের প্রায় প্রতিটি জেলারই আকাশের মুখ ভার থাকবে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। বুধ – বৃহস্পতি – শুক্র এই তিনদিন দক্ষিণবঙ্গে একনাগাড়ে বৃষ্টি চলবে।পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। অন্য দিকে, একটি অক্ষরেখাও উত্তর পঞ্জাব থেকে উত্তর হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুয়ের ফলেই বৃষ্টির দুর্যোগ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...